বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

দুর্নীতি ও মাদক মুক্ত নান্দাইল গড়ার প্রত্যয়ে উঠান বৈঠকে ইয়াসের খান চৌধুরী

মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫৮৫১ বার পঠিত
উঠান বৈঠকে ইয়াসের খান চৌধুরী......................ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ইতিমধ্যে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারাভিযান শুরু হয়েছে এবং বেশ জনপ্রিয় হয়ে উঠছে। নান্দাইল উপজেলাকে একটি আর্দশ ও নান্দনিক পরিবেশে উপজেলা গড়তে দুর্নীতি ও মাদক মুক্ত জনপদ গড়ার প্রত্যয়ে একাট্টা বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ইয়াসের খান চৌধুরী।

তিনি রোববার ( ১৬ নভেম্বর ) নান্দাইল উপজেলা চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামে ইউনিয়ন বিএনপির আয়োজিত মহিলাদের এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য এই কথা বলেন। এছাড়া তিনি একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আরও তিনটি উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন।

বর্তমান সময়ের শ্রেষ্ঠ দাবি তারুণ্যের মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্য বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেন, বিএনপি একটি উন্নয়নের দল। যারা ক্ষমতা এলেই দেশের উন্নয়ন সাধিত হয়। আপনারা আপনাদের পছন্দের মার্কা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামী দিনের বিজয় নিশ্চিত করুন। আমি নান্দাইলকে বাংলাদেশের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। যেখানে থাকবে না কোন অনিয়ম দুর্নীতি রাহাজানি। আমি নান্দাইল থেকে কিছু নিতে আসেনি। আমার বাবা মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী চাচা এ জনপদের উন্নয়নে তাদের ব্যপক ভুমিকা রয়েছে। আপনারা নান্দাইলবাসী মিলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করবেন, আর উন্নয়নের দায়িত্ব আমার কাধে তুলে নিব।

এছাড়া তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, এই মার্কা দেশ নায়ক তারেক রহমানের মার্কা, এই মার্কা আপামর জনগণের। উক্ত উঠান বৈঠকে অসংখ্য মা বোনদের সমাগম ঘটে।

এসময় নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান লিটন, সদস্য সচিব মো এনামুল কাদির, যুগ্ম আহবায়ক রেজাউল করিম বাবলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও সাবেক কাউন্সিলর মো,নজরুল ইসলাম ফকির, জেলা যুবদল নেতা কামরুজ্জামান রাসেল সাবেক ছাত্রনেতা শাকিল মাহমুদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..