মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বাঙালি জাতির গৌরবময় মহান বিজয় দিবস নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সিইসি ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন: প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে রিকশার শোডাউন: মুফতি হাদীর প্রচারণায় উৎসবমুখর শহর মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জনশক্তি রপ্তানি: মালয়েশিয়া ‘চক্রের হোতা’ স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ

নান্দাইলে বিএনপি মনোনয়ন প্রাপ্ত ইয়াসের খান চৌধুরীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫৭৬৭ বার পঠিত
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে ইয়াসের খান চৌধুরী......................ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমপি মনোনীত প্রার্থী নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী সোমবার (১৭ নভেম্বর) উপজেলার চামটা বাজারে বিএনপি দলীয় কার্যালয়ে নান্দাইলের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় ইয়াসের খান চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থান, নির্বাচনকে ঘিরে প্রত্যাশা ও নান্দাইলের সার্বিক উন্নয়ন-পরিকল্পনা সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় তিনি ৩১দফা বাস্তবায়ন ও নান্দাইলে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ধানের শীষের মনোনিত প্রার্থী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, আমি বিগত ২০০৮ থেকে দলের কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি এবং বিভিন্ন সময় বিভিন্ন কমিটি কেন্দ্র থেকে নান্দাইল উপজেলা সন্নিবেশিত করেছি। এবং দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাড়িয়েছি। তিনি আরও বলেন মানুষের অধিকার, নিরাপত্তা, উন্নয়ন, মাদক, চাঁদাবাজ, দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত নান্দাইল গড়তে আমি মাঠে নেমেছি।

আপনাদের সহযোগিতায় আমি নির্বাচিত হতে পারলে মানুষের দীর্ঘদিনের বঞ্চনার সমাধান, শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নয়ন ঘটাতে পারব ইনশাল্লাহ। সাংবাদিকদের উদ্দেশ্যে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, আমি নির্বাচিত হলে নান্দাইলের সকল সাংবাদিকদের এক সারিতে, এক ছাতার নিচে আনার ব্যবস্থা করব এবং উপজেলা সদরে সাংবাদিকদের জন্য একটি মনোরম কমপ্লেক্স ভবন নির্মাণ সহ আবাসন ব্যবস্থা করা হবে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান ভূইঁয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূইঁয়া মনির, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সদস্য এম আলমগীর সরকার ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাবুল সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..