মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আজ বাঙালি জাতির গৌরবময় মহান বিজয় দিবস নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত : সিইসি ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি গড়ে দেবে : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের শক্তি প্রদর্শন: প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী কিশোরগঞ্জ-১ আসনে রিকশার শোডাউন: মুফতি হাদীর প্রচারণায় উৎসবমুখর শহর মির্জাগঞ্জের নবাগত ইউএনও’র সাথে এমজেএফ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জনশক্তি রপ্তানি: মালয়েশিয়া ‘চক্রের হোতা’ স্বপনের ৫০০ কোটি টাকার সম্পদ জব্দ

নান্দাইলে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে বিশাল গণ জোয়ার 

এম আর বাবুল নান্দাইল :
  • আপলোডের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৭৬৪ বার পঠিত
নান্দাইলে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে বিশাল গণ জোয়ার ......................................ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও আহবায়ক ইয়াসের খান চৌধুরীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে আজ শনিবার উপজেলা পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীকে মিছিল করেছে।

ঐতিহ্যবাহী নান্দাইল সরকারি শহিদ স্মৃতি আর্দশ কলেজ মাঠ থেকে মিছিল শুরু করে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ড ও বাজার প্রদক্ষিণ করে পরবর্তীতে সরকারি শহিদ স্মৃতি আর্দশ কলেজ মাঠে সংক্্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নান্দাইলের বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে ইতিমধ্যে প্রতিদিন প্রতিটি ইউনিয়নে মিটিং মিছিল হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার ধানের শীষ প্রতীকের মিছিলে উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে মিছিলে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত করেন।

সংক্্ষিপ্ত সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুস সালাম, নাজমুল হাসান, রেজাউল করিম এম আলমগীর সরকার প্রমুখ।

বক্তরা বলেন, আসন্ন নির্বাচনে ইতিমধ্যে তের ইউনিয়ন ও পৌরসভায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। এবং সকল নেতাকর্মী একাট্টা বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পক্ষে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..