রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইলে আগুনে পুড়ে ছাই হলো বসতঘর, দ্রুত ব্যবস্থা নিতে এও কে নির্দেশ দিলেন ইউএনও ফাতেমা জান্নাত

মাহবুবুর রহমান বাবুল নান্দাইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৮১৫ বার পঠিত
নান্দাইলে আগুনে পুড়ে ছাই হলো বসতঘর------------------------------ ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বীরবেতাগৈর  ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লক্ষিপুর গ্রামের মো.শাহজাহানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির গৃহকর্তা শাহজাহান জানান,প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে বারোটার দিকে ঘর আগুনে জ্বলছে টের পেয়ে শাহজাহানের ঘুম ভেঙে যায়। কিছু বুঝে ওঠার আগেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল নামাতে পারেননি।

ঘরে থাকা নগদ টাকা,চাল,ডাল, কাপড়- চোপড়, আসবাবপত্র,ছেলের বিদেশ যাওয়ার পাসপোর্ট ও কাগজপত্রসহ ঘরের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে আনুমানিক তার প্রায় পাঁচ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে গৃহকর্তা শাহাজাহান জানান ।

স্থানীয় বাড়ির বাসিন্দারা বলেন,নান্দাইল ফায়ার সার্ভিসকে ফোন করে অগ্নিকান্ডের ঘটনা জানালে একটি ইউনিট আসার পূর্বেই সব পুড়ে ছাই হয়ে যায়।

নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আনিসুর রহমান বলেন,অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানান তিনি।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার  ফাতেমা জান্নাত বলেন স্থানীয় ইউপি এও কে নির্দেশ দিয়েছি অসহায় পরিবারটির দ্রুত খোঁজ নিতে।তিনি পরিবারটিকে আর্থিক সহযোগিতা পেতে পিআই ও বরাবর আবেদন করতে বলেন।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..