রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮০০ বার পঠিত
তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ......................................ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ডিসেম্বর) বিকেল ৪টায় তাড়াইল সদর বাজারের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লবের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল মাহমুদ শোয়েব।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, সদস্য সচিব জাহাঙ্গীর আলম রাকিব, শ্রমিক দলের আহ্বায়ক কাইয়ুম মিয়া, মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক আলহাজ্ব মো. সগির মিয়া, তাড়াইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রিটন, তাড়াইল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পারভেজ, যুগ্ম আহ্বায়ক রবিউল হক আউয়াল, সম্মানিত সদস্য তানবীর আহমেদ, মাকদুম ছাত্তার রুবেলসহ বিভিন্ন ইউনিয়ন শাখার যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..