মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

বেতাগীতে সরকারি কলেজ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের মানববন্ধন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮১৭ বার পঠিত
বেতাগীতে সরকারি কলেজ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ইউনিটের মানববন্ধন। বুধবার দুপুরে কলেজের মূল ফটকের সামনে থেকে তোলা......................................ছবি: সংগৃহীত

স্বুল মডেলিং বাতিল করে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজের স্বতন্ত্র কাঠামো অক্ষুন্ন রেখে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক থেকে প্রশাসনিক সর্বস্তরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে অন্তর্ভ’ক্ত করে অধ্যাদেশ জারি এবং উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণের প্রতিবাদে বরগুনার বেতাগীতে সরকারি কলেজ বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন ইউনিট মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমর কুমার বেপারী, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এমাদুল হক শাহীন, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: হামীম হোসাইন ও উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক মো: জিহাদুল কবির রাজ। মানববন্ধনে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকরা অংশ গ্রহণ করেন।

এ সময় দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয় এ জন্য উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণের প্রতিবাদ জানিয়ে বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমর কুমার বেপারী স্বুল মডেলিং বাতিল করে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজের স্বতন্ত্র কাঠামো অক্ষুন্ন রেখে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক থেকে প্রশাসনিক সর্বস্তরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারকে অন্তর্ভ’ক্ত করে অধ্যাদেশ জারির জোর দাবি করেন।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..