রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮২০ বার পঠিত
তাড়াইলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল..................................................ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জের তাড়াইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ডিসেম্বর) বিকেল ৪টায় খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তাড়াইল উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কাইয়ুম মিয়া। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, সদস্য সচিব জাহাঙ্গীর আলম রাকিব, মহিলা দলের আহ্বায়ক দিলোয়ারা খানম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব সগির মিয়া, যুবদল নেতা মাহবুব আলম রিটন। তাড়াইল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পারভেজ, রবিউল হক আউয়াল, তানবীর আহমেদ, রাউতি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহিন আলম মেম্বার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জাওয়ার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, আজিমুদ্দিন, যুবনেতা মির্জা সোহেলসহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের অসংখ্য নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..