বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ নেতানিয়াহু ‘মারা গেছেন’? : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা বেতাগীতে নির্দোষ নারী দুই দিনের কারাবাস : সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের (শো-কজ) নোটিশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নূরুল ইসলাম মনি নিরাপদ খাদ্য নিশ্চিত করণে তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান; ৬ ব্যবসায়ীকে জরিমানা আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন সাংসদের নির্দেশ অমান্য করে আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ বরগুনায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

খালেদা জিয়াকে লন্ডন কখন নেয়া হবে, জানালেন ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৮৭ বার পঠিত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন....................................ছবি : সংগৃহীত

এভারকেয়ারে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে বা শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে লন্ডনে নেয়া হবে বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ তথ্য জানিয়ে এ জেড এম জাহিদ বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে বৃহস্পতিবার রাতে বা শুক্রবার সকালে লন্ডনে নিয়ে যাবো। উনার সঙ্গে দেশের ও দেশের বাইরের বেশ কয়েকজন চিকিৎসক সঙ্গে যাবেন।’

এসময় দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান ডা. জাহিদ। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী থাকবেন। তারা হলেন, খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শমীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..