শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে নান্দাইলে হতদরিদ্র ও এতিম ছাত্রদের মাঝে ৩৪ কার্টুন খেজুর বিতরণ আমতলীতে গুণীজন ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে ইফতার মাহফিল আমতলীতে খাস জমি নিয়ে দ্বন্ধ। সংঘর্ষে আহত-৭ তাড়াইল বাজারের পুরাতন ডাকবাংলা রোড এখন ময়লার ভাগাড় আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতির নামে অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে ৩১৭০ পিস ভারতীয় ট্যাবলেট ও ৪২৭ বোতল সিরাপসহ আটক ১ ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদ (গ্যালাক্সি)-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা নদী আর সাগরে বন্দি রাঙ্গাবালী: যেখানে স্বাস্থ্যসেবা আজও এক বিলাসিতা

আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৯২ বার পঠিত
আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান....................................ছবি : সংগৃহীত

বরগুনার আমতলীতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত লেফটেন্যান্ট শাহরিয়া সাফাতের নেতৃত্বে নৌবাহিনীর একটি দল এবং আমতলী থানা পুলিশের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

চেকপোস্ট চলাকালীন সময়ে বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও চালকদের হেলমেট পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের কারণে ১২টি মামলায় মোট ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ৩টি সিএনজি, ২টি মোটরসাইকেল ও একটি মিনি ট্রাক জব্দ করে আমতলী থানায় নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও পুলিশের এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে চলবে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..