রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মোরেলগঞ্জে জামায়াতের ‘বিশাল ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৬৮ বার পঠিত
মোরেলগঞ্জে জামায়াতের ‘বিশাল ছাত্র সমাবেশ’................................ছবি : সংগৃহীত

তারুণ্যের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও রাষ্ট্র সংস্কারে ভূমিকার আহ্বান জানিয়ে ‘তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘বিশাল ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ৯টায় মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও  বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

সমাবেশে বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন বিষয় তুলেধরে বক্তব্য দেন। জামায়াতে  ইসলামী ও ছাত্রসংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মোরেলগঞ্জ উপজেলা আমীর মাওলানা শাহাদাত হোসাইন।
এসময বক্তারা সমাবেশের মাধ্যমে তরুণ সমাজকে নৈতিক নেতৃত্ব ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সর্বস্তরের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে এই ছাত্র সমাবেশে অংশগ্রহণের জন্য ধন্যবাদ  জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..