মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

আমতলীতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৬২ বার পঠিত
সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা............................ছবি: সংগৃহীত

আমতলী উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে মো. দেলোয়ার হোসেন খান সভাপতি ও মো. মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে তারা বিজয়ী হন।

জানা গেছে, সমিতির নির্বাচনটি হাসপাতাল সড়কের সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন খান ও জসিম উদ্দিন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দেলোয়ার হোসেন খান ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন হাওলাদার পান ৪২ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. মাসুদ রানা, আমিনুল ইসলাম ও মেহেদী হাসান। এতে মাসুদ রানা ৫০ ভোট পেয়ে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম পান ৪৯ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোহাগ সাংগঠনিক সম্পাদক এবং শাহীন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে হুমায়ুন কবির প্রধান নির্বাচন কমিশনার এবং নুরুল ইসলাম কাওসার নির্বাচন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..