শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল : সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৮১ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ইঙ্গিত করে বলেছেন, কারাগারে বেগম খালেদা জিয়াকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল । বেগম খালেদা জিয়া যে দিন গ্রেফতার হয়েছিল, সেই দিনের মেডিকেল রিপোর্ট ডাক্তারদের কাছে আছে, তখন তিনি সুস্থ ছিলেন।

সোমবার ( ১৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ীতে থাকাকালীন বেগম খালেদা জিয়া তার স্বামীকে হারালেন, মাকে হারালেন, বোনকে হারালেন, ভাইকে হারালেন, প্রিয় সন্তানকে হারালেন। ওই বাড়ীতে তার অনেক স্মৃতি বিজড়িত। সেই বাড়ী থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে ন্যাক্কারজনকভাবে বের করে দিয়েছে।

দেউলী সুবিদখালি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, ,সাবেক সভাপতি আশরাফ আলী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, মো. রুবেল মৃধা প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন, সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. শামসুদ্দোহা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..