রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৫৬ বার পঠিত
এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন--------------------------ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন এ তথ্য জানান।

ডা. জাহিদ জানান, গত কয়েকদিন খালেদা জিয়া যে অবস্থাতে ছিলেন; বর্তমানে সেই অবস্থার উন্নতি হয়েছে। আজকে তাকে একটি প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়েছে এবং তিনি তা গ্রহণ করতে পেরেছেন।

ডা. জাহিদ হোসেন আশা প্রকাশ করেন, এই অবস্থা বজায় থাকলে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সবাই খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন। দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..