রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে ড. এম উসমান ফারুকের উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৯২ বার পঠিত
তাড়াইলে ড. এম উসমান ফারুকের উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা------------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. এম উসমান ফারুকের পক্ষে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল উপজেলার ৩নং ধলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার ভেইয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।

৩নং ধলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আবুল কাশেম জয়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা কামালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আখলাকুল ইসলাম অংকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফুল মাহমুদ শোয়েব, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম দানু, মোঃ হাকিম রানা, মোঃ রকিবুর রহমান রুজন, মোঃ মামুন হাসানসহ উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শওকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক রবিউল হক আউয়াল ও আকরাম হোসেন পারভেজ, সদস্য তানবীর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, সদস্য সচিব জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিব, যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ কাইয়ূম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আলহাজ্ব মোঃ সগির মিয়া, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছাঃ দিলোয়ারা খানম এবং ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী দিনের আন্দোলন ও নির্বাচনে বিএনপির প্রার্থী ড. এম উসমান ফারুককে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..