রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তারেক রহমান দেশে ফিরছেন ৫০ জন সফরসঙ্গী নিয়ে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৬৩ বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান------------------------ছবি: সংগৃহীত

প্রধান সফরসঙ্গী ও টিকিট বুকিং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। দলীয় সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইটে (বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার) তার জন্য ছয়টি বিজনেস ক্লাস টিকিট কেনা হয়েছে।

সূত্র জানায়, তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সা‌নি, দ‌লের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীনের জন্য টিকিট কেনা হ‌য়েছে। তবে আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ছয়জনের বাইরে নিজস্ব অর্থে যারা ফ্লাইটের বিজনেস ক্লাসের টি‌কিট কিনেছেন, তাদের মধ্যে রয়েছেন মাহিদুর রহমান, মুজিবুর রহমান মু‌জিব, খছরুজ্জামান খছরু, না‌সির আহমদ শাহীন, র‌হিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ,‌ গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবা‌য়ের বাবু, এম এ সাল‌াম, ডা‌লিয়া লাকু‌রিয়া প্রমুখ।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ফিন্ড, ইতালির বিএনপি নেতারাসহ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন এ ফ্লাইটের। এর বাইরেও তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন। সব মিলিয়ে ৫০ জনের বেশি থাকছেন ওই ফ্লাইটে।

যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন, তারেক রহমান তার পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে ফিরছেন। এর বাইরে অনেকেই যার যার ম‌তো টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন ব‌লে জানান।

এদিকে বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় প্রস্তুত হওয়া সংবর্ধনা মঞ্চ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের সংবর্ধনায় কত মানুষ আসবে, তা অনুমান করা সম্ভব নয়। এটি অনেক বড় পরিসরে হবে, সম্ভবত ধারণার বাইরে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..