রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

তাড়াইলে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৪২ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম. উসমান ফারুকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে তাড়াইল উপজেলা সদরের প্রধান বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিএনপির উদ্যোগে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দোকানদার, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য আহ্বান জানান।

এ সময় নেতাকর্মীরা বিএনপির রাজনৈতিক দর্শন, ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করেন। পাশাপাশি দেশের বর্তমান অবস্থা তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলাকুল ইসলাম অংকুর ও শরিফুল মাহমুদ শোয়েবসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির মনোনীত প্রার্থী ড. এম. উসমান ফারুককে বিজয়ী করা জরুরি। এজন্য তৃণমূল পর্যায়ে গণসংযোগ আরও জোরদার করা হবে।
নেতাকর্মীরা আরও জানান, নির্বাচনের আগ পর্যন্ত তাড়াইল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..