বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব নিরসনে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই: রাষ্ট্রপতি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার গেট ভাঙচুর আইজিপির ক্ষমা চাওয়া উচিত: নাহিদ ইসলাম পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, আইন প্রয়োগে কঠোর হওয়ার আহ্বান পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ার আহ্বান যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হরিরামপুরে জুবায়েদ ওমরের নেতৃত্বে বিশাল শোডাউন কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ

আমতলীতে চিহ্নিত মাদক সম্রাট গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৮৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে গভীর রাতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ ঝটিকা অভিযানে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার নিজ বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করেছে নৌবাহিনী।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোসা নীচকাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার জালজালালী ওয়াল ইকরামের নেতৃত্বে আমতলী নৌবাহিনী কন্টিনজেন্ট এই অভিযান পরিচালনা করে।

নৌবাহিনী সূত্র জানায়, অভিযানে মৃত বারেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৪০) কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। আটককৃত রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে একজন শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত।

অভিযানকালে তার বাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটককৃত রাসেল হাওলাদারের বিরুদ্ধে আমতলী থানায় পূর্বে তিনটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকাকে মাদকের আখড়ায় পরিণত করেন, এমন অভিযোগ রয়েছে স্থানীয়দের।

পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়। থানা কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নৌবাহিনীর ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযানে চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয়রা বলছেন, মাদকের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকলে আমতলী থেকে মাদক নির্মূলে বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..