তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার আলো। সংগঠনটির উদ্যোগে আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে প্রথম ধাপে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মানবিক দায়বদ্ধতা থেকে আয়োজিত এ কর্মসূচিতে শীতার্ত মানুষের হাতে সরাসরি কম্বল তুলে দেন মানবতার আলো সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান, এবং সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক সদস্যরা।
কম্বল বিতরণকালে মানবতার আলো সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ মাসুম বিল্লাহ বলেন, তীব্র শীতে অসহায় মানুষ যখন চরম কষ্টে দিন কাটাচ্ছে, তখন মানবিক দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সীমিত সামর্থ্য নিয়ে হলেও আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের প্রতি আমাদের আহ্বান, নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
এ সময় সংগঠনটির কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান বলেন, মানবতার আলো গঠিত হয়েছে অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে। আমাদের উদ্দেশ্য শুধু শীতবস্ত্র বিতরণে সীমাবদ্ধ নয়, দুর্যোগকালীন সহায়তা, শিক্ষা ও চিকিৎসা সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই মানবতার আলো ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জনকল্যাণে মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।