বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিয়ানীবাজার থেকে এসএসসি-দাখিল ৩ পরীক্ষার্থী ছাত্রী উধাও মিজান পরিবহনে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজনের প্রস্তুতি সভা, অংশ নেবে ১২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ পটুয়াখালীতে ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ তাড়াইলে পুলিশ-সাংবাদিক সমন্বয়ে জোর দিলেন নবাগত ওসি পটুয়াখালী রিপোর্টার ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক এম কে রানা বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! এলাকাবাসীর ক্ষোভ তাড়াইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কুয়াকাটায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ: প্রকৃত জেলেরা বঞ্চিত, কেঁদে বাড়ি ফেরা শতাধিক পরিবার

বেতাগীতে নৌবাহিনী–পুলিশের যৌথ অভিযানে নিষিদ্ধ আ.লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক গ্রেফতার

বরগুনা বেতাগী প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮০৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় নৌবাহিনী ও বেতাগী থানা পুলিশের যৌথ অভিযানে মোকামিয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মারুফ আকন (৫৭) কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোকামিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন তার নিজ বাসা থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ তাকে আটক করে।

নৌবাহিনী সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও অবৈধ অস্ত্র সংরক্ষণের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত অস্ত্র জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেতাগী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..