বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান তালতলীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম, ভাতিজাসহ হাসপাতালে ভর্তি বরগুনায় নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট রনজুয়ারা সিপুকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ইয়াসের খান চৌধুরী  নান্দাইলে রাজগাতী ইউনিয়ন বিএনপির নির্বাচনোত্তর আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে অভিনন্দন  চাঁদা বন্ধ, বেড়েছে দখলদারিত্ব : মিরপুর সড়কে বেপরোয়া হকারে জনভোগান্তি চরমে ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন ? আবেদনে যা লাগবে ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ড করলে দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নিতে হবে: আইজিপি উন্নয়ন ও জনসম্পৃক্ততায় জোর: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে এমপি ড. কেরামত আলীর দিনব্যাপী গণসংযোগ

বেতাগীত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুললো ছাত্রলীগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭৭২ বার পঠিত
বেতাগীত উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খুললো ছাত্রলীগ------------ ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুনরায় খুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বেতাগী পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দলীয় কার্যালয়ের উপস্থিত হয়ে দলীয় স্লোগান দিতে দেখা গেছে। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

উল্লেখ, দেশের বিরাজমান পরিস্থিতিতে গত ৫ আগস্ট ২০২৪ খ্রি: তারিখ থেকে বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালাবদ্ধ ছিলো। সোমবার সকাল ১০ টায়  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে বেতাগী পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে।

এসময় তারা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি টাঙিয়ে জয় বাংলা স্লোগান দেন।

এমন পরিস্থিতিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। পুনরায় উদ্বোধনকালে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, দলীয় কার্যালয় একটি রাজনৈতিক সংগঠনের প্রাণকেন্দ্র। এখান থেকেই সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। তাই কার্যালয় বন্ধ থাকাটা নেতাকর্মীদের জন্য হতাশাজনক ছিল।’

এসময় বেতাগী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম বলেন,’  তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় রাখতে এবং দলকে সুসংগঠিত করতে নিয়মিত সভা-সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হবে। ‘

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..