মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

লক্ষাধিক মুসল্লির ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত আমড়াগাছিয়া ময়দান

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮২২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া হুসাইনপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আখেরী মোনাজাতে লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শুক্রবার জুমআর নামাজ শেষে অনুষ্ঠিত আখেরী মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

মাহফিলের শেষদিন আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন, পীর সাহেব ছারছিনা দরবার শরীফ। তিনি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করেন। এ সময় লাখো মুসল্লির সম্মিলিত ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আমড়াগাছিয়া ময়দান।

মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা মুফতি শাহ আবু বকর মোহাম্মদ নেছার উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, বিএনপি নেতা মশিউর রহমান আকন, কুকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু এবং আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, গত বুধবার শুরু হওয়া তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুক্রবার জুমআর নামাজের পর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..