শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

যমুনা ছেড়েছেন ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮৪৬ বার পঠিত
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস---------------------------ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে নিজ বাসভবনে উঠেছেন। দীর্ঘ ১৮ মাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর তিনি সরকারি বাসভবন ছেড়ে দিড়েছেন।

সূত্র জানায়, বিকেল ৩টা ৫৫ মিনিটে তার গাড়িবহর যমুনা প্রাঙ্গণ থেকে বের হয়। নিরাপত্তা বাহিনী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায়ের সময় উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি গুলশানে নিজের বাসভবনের উদ্দেশে রওয়ানা হন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সৃষ্ট অস্থিরতার মধ্যে দেশের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। ৮ আগস্ট তাকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। সেই সময় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে প্রধান উপদেষ্টার কার্যালয় ও সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়।

দীর্ঘসময় আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন একটি স্পর্শকাতর সময়ে যখন প্রশাসনিক পুনর্গঠন, নির্বাচন আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ছিল সরকারের প্রধান চ্যালেঞ্জ।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য পূরণ হয়। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

নতুন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের পর থেকেই ড. ইউনূস যমুনা ছাড়ার প্রস্তুতি নেন। প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শনিবার তিনি সরকারি বাসভবন খালি করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..