মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পে ফাটল ধরা ভবনে বীমের পলেস্তারা ধস, আতঙ্কে অর্ধশতাধিক রোগীর হাসপাতাল ত্যাগ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৮০৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের দোতলায় বীমের পলেস্তারা ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক রোগী রাতেই বেড ছেড়ে বাইরে চলে যান এবং খোলা আকাশের নিচে রাত কাটান। শনিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৯৮৯ সালে স্বাস্থ্য বিভাগ নির্মিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনেই গত ৩৭ বছর ধরে চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি শুক্রবারে হওয়া ভূমিকম্পে ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। এর পরদিন শনিবার রাতে দোতলার একটি বীমের অংশ ভেঙে পলেস্তারা নিচে পড়ে যায়। এতে কয়েকজন রোগীর গায়ে পলেস্তারা পড়লেও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও তাঁদের স্বজনরা দ্রুত হাসপাতাল ভবন থেকে বেরিয়ে যান। অনেকেই সারা রাত হাসপাতাল চত্বরে অবস্থান করেন, কেউ আর ওয়ার্ডে ফিরে যাননি।

শিশু ওয়ার্ডের রোগী তানিয়া আক্তার বলেন, হাসপাতালের বীম ধসে পড়ার খবর ছড়িয়ে পড়তেই সবাই আতঙ্কে পড়ে যায়। আমি আমার বাচ্চাকে নিয়ে বাইরে চলে আসি। সারা রাত আর ওয়ার্ডে ফিরিনি।

ছোট নীলগঞ্জ গ্রামের রোগী মোর্শ্বেদা জানান, রাতে চরচর শব্দ শুনে মনে হলো ভবন ভেঙে পড়বে। আমি দৌড়ে বাইরে নেমে যাই। অন্য রোগীরাও বেরিয়ে যান। কেউ আর রাতে ফিরে আসেনি।

রোগীর স্বজন মো. শাহীন বলেন, হঠাৎ করে বীমের অংশ ভেঙে পড়ায় সবাই খুব ভয় পেয়ে যায়। রোগীরা বেড ছেড়ে বাইরে নেমে যান।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও ওয়ার্ড ইনচার্জ মোসা. মোর্শ্বেদা বেগম বলেন, ভবনের ফাটা অংশ ভেঙে পলেস্তারা রোগীর গায়ে পড়ে। এতে শিশু ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডের রোগীরা আতঙ্কে বাইরে চলে যান। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, ভূমিকম্পে পুরাতন ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। শনিবার রাতে দোতলায় একটি বীমের অংশ ভেঙে পড়েছে। বিষয়টি বরগুনা সিভিল সার্জন ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে।

বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ঘটনাটি জানার পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিপিপি অনুমোদন পেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।

এদিকে, স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ভবনটি সংস্কারবিহীন অবস্থায় থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। জরুরি ভিত্তিতে ভবনটির কাঠামোগত ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..