মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে হামলা, অস্ত্রসহ সিএনজি আটক

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৮০২ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় দুইজন আহত হয়েছেন। শনিবার দুপুরে চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সিএনজি মালিক সমিতির সভাপতি ও পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন মিয়া (৪২) এবং উপজেলা যুবদলের সদস্য ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আকন (৩৮)।

স্থানীয় সূত্রে জানাগেছে, সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে মিল্টন মিয়া ও রাহাত ফকিরের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রাহাত ফকিরের নেতৃত্বে তার লোকজন মিল্টনের ওপর হামলা চালায়। হামলায় মিল্টন মিয়া ও রাসেল আকন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন মোল্লার একটি সিএনজি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা দেশীয় অস্ত্রসহ একটি সিএনজি আমতলী থানায় জব্দ করা হয়।

সিএনজি মালিক সমিতির সভাপতি মিল্টন হাওলাদার বলেন, প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক সিএনজি পরিচালনা করতে ছিলাম কিন্তু রাহাত ফকির এতে বাধা দেয়। এক পর্যায়ে আমাকেসহ দুইজনকে মারধর করেছে। আমি এ ঘটনার শাস্তি দাবী করছি।

রাহাত ফকির মারধরের কথা অস্বীকার করে বলেন আমি সিএনজি পরিচালনা করতাম মিল্টন হাওলাদার জোর করে দখল করেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি সিএনজি ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..