মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলীতে ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৮০৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় মো. আব্দুল আলীম রিয়াজ (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রবিবার (৮ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ছুরিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আব্দুল আলীম রিয়াজ উপজেলার উত্তর টিয়াখালী এলাকার মৃত আব্দুল ওহাব মাস্টারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাতে আমতলী থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল আলীম রিয়াজ। পথে সুরিকাটা এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে রাসেল ও মিজানসহ চার-পাঁচজনের একটি দল তার অটোরিকশার গতি রোধ করে। পরে তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি।

জানা গেছে, আব্দুল আলীম রিয়াজ ২০১০ সালে পারিবারিকভাবে পাশের বাড়ির বাসিন্দা রশিদ হালদারের মেয়ে রহিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবনে ১১ ও ৭ বছর বয়সী দুই কন্যাসন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিল। এর জেরে গত ২০২৫ সালের ১৯ অক্টোবর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

অভিযোগ রয়েছে, বিবাহবিচ্ছেদের পরও রহিমা বর্তমানে আব্দুল আলীম রিয়াজের পৈত্রিক বাড়িতেই অবস্থান করছেন। এছাড়া গত বছরের ৭ অক্টোবর রহিমা আমতলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে একটি যৌতুক মামলা দায়ের করেন। আব্দুল আলীম রিয়াজের অভিযোগ, ওই ঘটনার পর তাকে ও তার মাকে পৈত্রিক বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। বর্তমানে তারা কলাপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

গত ৫ মার্চ আমতলী আদালত থেকে আব্দুল আলীম রিয়াজ স্থায়ী জামিন লাভ করেন। এরপর থেকেই সাবেক স্ত্রী রহিমা আরও ক্ষুব্ধ হয়ে তার ফুফাতো ও মামাতো ভাই রাসেল ও মিজানকে দিয়ে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে দাবি তার।

এ বিষয়ে জানতে রহিমার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অভিযোগের বিষয়ে রাসেল ও মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থলে ছিলাম না। কে বা কারা আব্দুল আলীম রিয়াজকে মারধর করেছে তা আমরা জানি না। আমাদের ফাঁসাতে মিথ্যা ও মনগড়া অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..