রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, তদন্তের দাবি সংসদে পটুয়াখালীর কথা বলার অঙ্গীকার, মনোনয়ন তুললেন ফেরদৌসী বেগম মিলি নবাগত জেলা পরিষদ প্রশাসকের শিবগঞ্জ আগমন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বোরগাঁও গ্রামে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের জন্ম ভূমি তাড়াইলে মাদরাসাতুল হিকমাহ ইছাপশরের উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত তাড়াইল থানার নবাগত ওসির সঙ্গে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক মোরেলগঞ্জে নদীভাঙন রোধে মানববন্ধন, জরুরি ব্যবস্থা গ্রহণের জোর দাবি হাফেজ মাওলানা সাইদুল হক: একজন আলেম থেকে জননেতা হয়ে ওঠার গল্প

কিশোরগঞ্জে এনসিপির ইফতার ও দোয়া মাহফিল, অংশ নিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ

সাখাওয়াত হোসেন, নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৭৮৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

শুক্রবার (১৩ মার্চ) কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকার সেফরন ডিলাইট পার্টি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এনসিপি কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক খায়রুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন শের জাহান, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেসুর রহমান উজ্জ্বল এবং জেলা যুবশক্তির আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ও জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন এবং ফয়সাল প্রিন্সের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..