মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে উপহার বিতরণ করল ‘মানবতার আলো’

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৮২০ বার পঠিত
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বরগুনার আমতলীতে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার আলো।

শনিবার (১৪ মার্চ) সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে সংগঠনের সদস্যরা পায়ে হেঁটে অসহায় ও দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদের উপহার সামগ্রী পৌঁছে দেন।

সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটি নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

‘হাসিতে ফিরুক মানবতা’—এই স্লোগানকে সামনে রেখে মানবতার আলো সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির লক্ষ্য হলো সমাজে মানবিকতা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মাসুম বিল্লাহ বলেন, ঈদ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা করি।

এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা মো. হাবিবুর রহমান বলেন, এই ধরনের উদ্যোগ মানুষের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করে। ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সহানুভূতি ও ভালোবাসা ভাগাভাগিরও একটি উপলক্ষ। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..