মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

আমতলীতে গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দাদের মিলনমেলায় ইফতার মাহফিল

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৭৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে গুলিশাখালী ইউনিয়নের আমতলী পৌরসভায় বসবাসরত ঐকতা উন্নয়ন সংগঠনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ) আমতলী পৌর শহরের সোনালী ব্যাংক এর তৃতীয় তলায় সোনালী কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে গুলিশাখালী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন খান। তিনি বলেন, রমজান মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। সেই লক্ষ্য থেকেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, আমতলী পৌরসভায় বসবাসরত গুলিশাখালী ইউনিয়নের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..