শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত

মোরেলগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৮১৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল ও তার স্ত্রী মেহরীন খাতুন তন্নী আহত হয়েছেন। শনিবার(১৪ মার্চ) বেলা ১২টার দিকে দৈবজ্ঞহাটি বাজারে অবস্থানকালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন।

মিজানুর রহমান বাবুল(৫৫) নৌকা প্রতীক নিয়ে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ঘটনার সময় বাবুল তার স্ত্রীকে নিয়ে দৈবজ্ঞহাটি বাজারে কেনাকাটার জন্য গেলে তাদের ওপর হামলা করা হয় বলে স্থানীয়ভাবে জানা গেছে। হামলার কারন সম্পর্কে আহতদের পরিবারের তরফ থেকে কিছু জানা যায়নি।

এ বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ঘটনা লোকমুখে শুনেছি। কেউ থানায় জানায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..