মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৫৮০৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর উদ্যোগে ব্যতিক্রমধর্মী ভ্যালু ভাউচারের মাধ্যমে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার ৫৩২টি পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলার হলদিয়া ও আঠারগাছিয়া ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৫৩২টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা সমমূল্যের ভ্যালু ভাউচার প্রদান করা হয়। ১৭ ও ১৮ মার্চ (মঙ্গলবার ও বুধবার) আমতলী উপজেলার ‘স্বপ্ন’ সুপারশপ আউটলেটে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আমতলী উপজেলা প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. সাখাওয়াত শান্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামিক রিলিফের পক্ষ থেকে জানানো হয়, রমজান ও ঈদ সহমর্মিতা ও ভাগাভাগির সময়। প্রথাগত ত্রাণ বিতরণের পরিবর্তে ভাউচার পদ্ধতি চালুর মূল উদ্দেশ্য হলো সুবিধাভোগীদের পছন্দ ও আত্মমর্যাদাকে অগ্রাধিকার দেওয়া। এর মাধ্যমে পরিবারগুলো তাদের প্রয়োজন অনুযায়ী খাদ্যসামগ্রী নিজেরাই নির্বাচন করতে পারছে, যা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলছে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জন্য যেমন সহায়ক, তেমনি তাদের আত্মসম্মান বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..