মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগীতে পারিবারিক কলহে রডের আঘাতে যুবক আহত

বরগুনা প্রতিনিধি, মোঃ রাসেল মৃধা :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৭৮৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবককে রড দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) উপজেলার বিবিচিনি ইউনিয়নের দক্ষিণ ফুলতলা (বাগলের পার) গ্রামের আকন বাড়িতে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে মোঃ রাসেল আকন (৪০)ও আরিফ আকনের(২৬) মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তর্কাতর্কি সংঘর্ষে রূপ নিলে অভিযোগ রয়েছে, আরিফ আকন লোহার রড দিয়ে রাসেল আকনের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত রাসেল আকনকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহতের মা অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে জোরপূর্বকভাবে এসে রড দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে।”
তবে অভিযুক্ত আরিফ আকন দাবি করেন, “সে আমাকে মারতে এলে আত্মরক্ষার্থে আমি রড দিয়ে আঘাত করি।”

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ খান বলেন, “আমরা একটি সাধারণ ডায়েরি (জিডি) পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..