মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আমতলীতে বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৭৮৭ বার পঠিত
বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেন-------------------------ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কবর জিয়ারত, কোরআনখানী, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে তার পরিবার, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেন।

জানা গেছে, দক্ষিণ জনপদের এই বরেণ্য নেতা ২০২০ সালের ৯ এপ্রিল প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। দীর্ঘ ৩২ বছর আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে আমতলীবাসী একজন অভিভাবক হারিয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

দীর্ঘ ৫৭ বছরের রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। ১৯৬২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র রাজনীতিতে যুক্ত হন এবং ছাত্রলীগের নেতৃত্ব দেন। পরবর্তীতে ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমতলীতে সংগ্রাম কমিটি গঠন করেন এবং যুবকদের সংগঠিত করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তিনি নিজেও ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেন।

রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারাভোগ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯১ সালে আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

স্থানীয়দের মতে, তিনি ছিলেন গণমানুষের নেতা ও মানবিক গুণাবলির অধিকারী একজন রাজনীতিবিদ। তার মৃত্যুতে আমতলীবাসী হারিয়েছে এক সূর্যসন্তানকে, যার শূন্যতা আজও পূরণ হয়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..