মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া ২ বছরের শিশুটি উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৮৪৯ বার পঠিত
আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রেজাউল সভাপতি, সুমন সম্পাদক-------------------------ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আমারদেশ আমতলী উপজেলা প্রতিনিধি মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বরিশাল প্রতিদিন আমতলী উপজেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান সুমন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা ডাকবাংলো মিলনায়তনে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুমন এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মো. মতিয়ার রহমান।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, খায়রুল বাশার বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুহুউল আলম নবীন, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, নাসির মাহামুদ, কে এম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসীন মাতুব্বর, আব্দুর রহমান ও সাফায়াত মামুনসহ অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..