সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইলের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মহিউদ্দিন মাসুদ

জুবায়ের আহমাদ জুয়েল (স্টাফ রিপোর্টার):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৮২২ বার পঠিত
এনসিপি নেতা মহিউদ্দিন মাসুদ-------------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাড়াইল উপজেলা শাখার সমন্বয়কারী এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মহিউদ্দিন মাসুদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব নতুন আশা, সম্ভাবনা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। তিনি তাড়াইলবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আসন্ন দিনগুলোতে জনগণের কল্যাণে কাজ করাই হবে তার মূল লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পরিশেষে তিনি আবারও তাড়াইল উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..