বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের বাসিন্দা মো. মিরাজুল ইসলাম মহিপুর মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা মো. বেল্লাল।
আহতরা হলেন অটোরিকশা চালক চাওড়া কালিবাড়ি এলাকার মো. ফাহাদ, সোনাখালী গ্রামের জসিম সিকদার ও তুহিন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশা মহিষকাটা এলাকা থেকে আমতলীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. পপি হালদার আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশালে নেওয়ার আগেই মো. বেল্লাল মারা যান। অপরদিকে গুরুতর আহত মিরাজুল ইসলামকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ডা. পপি হালদার জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বাদুরা বাজার এলাকায় ট্রাকটি আটক করে।

আমতলী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ সাইদুল ইসলাম জানান, আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ট্রাকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..