বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন

তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
মোঃ এনামুল হক ভূঁইয়া-------------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কলুমা গ্রামের এক সুপরিচিত নাম মোঃ এনামুল হক ভূঁইয়া। স্থানীয়দের কাছে তিনি “জনতার নজরুল” হিসেবেই অধিক পরিচিত। এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এই মানুষটির পিতা ছিলেন মরহুম মৌলভী মুজিবুর রহমান ভূঁইয়া যার আদর্শ ও মূল্যবোধ তার জীবনের ভিত্তি গড়ে দেয়।

১৯৮৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। তাড়াইল উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে থেকে ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। সেই সময়কার আন্দোলন-সংগ্রাম তার নেতৃত্বগুণ ও সাহসিকতাকে আরও দৃঢ় করে তোলে।

১৯৯৭ সালে তাড়াইল উপজেলা যুবদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের ভোটে বিজয়ী হওয়া সত্ত্বেও ষড়যন্ত্রের শিকার হয়ে মাত্র ১ ভোটে পরাজিত হন। পরবর্তীতে একই কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তবে জীবনের বাস্তবতা ও জীবিকার প্রয়োজনে তাকে প্রবাসে যেতে হয়। সেখানেও থেমে থাকেননি, প্রবাস বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী করতে অবদান রাখেন।

রাজনীতির পাশাপাশি তিনি একজন সমাজসেবী ও সাংস্কৃতিক সংগঠক হিসেবেও সুপরিচিত। নিজ গ্রামের মসজিদ, মাদরাসা, গোরস্থান ও ঈদগাহের দায়িত্বে থেকে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। ১৯৯০ সাল থেকে নিজ ইউনিয়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।

২০১১ সালে ধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। পরবর্তীতে রাজনৈতিক প্রতিকূলতার কারণে নির্বাচন করার সুযোগ থেকে বঞ্চিত হন। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তাকে দ্বিতীয়বারের মতো প্রবাস জীবন বেছে নিতে হয়।

সরকার পরিবর্তনের পর দেশে ফিরে আবারও সক্রিয়ভাবে উপজেলা বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। তাড়াইল উপজেলা মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি এবং কিশোরগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে গঠিত “কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন”-এর সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশে ফিরে রাজনৈতিক ও সামাজিক অবস্থান সু-দৃঢ় করতে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। আসন্ন ধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলমতের ঊর্ধ্বে উঠে গণসংযোগ, মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

জনতার কাছে গ্রহণযোগ্যতা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে মোঃ এনামুল হক ভূঁইয়া আজ ধলা ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে এক সম্ভাবনাময় নেতৃত্বের প্রতীক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..