মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত

বরগুনা প্রতিনিধি:মোঃ রাসেল মৃধা:
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৮০৮ বার পঠিত
প্রতিকী ছবি:

বরগুনার বেতাগী উপজেলায় গাছবোঝাই একটি নসিমন উল্টে গিয়ে মোহাম্মদ আল-আমিন(২৫)নামের এক চালক নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দক্ষিণ ছোপখালী এলাকার মাতুব্বার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাছবোঝাই নসিমনটি চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় গাড়িতে থাকা ভারী গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক আল-আমিনের মৃত্যু হয়। নিহত আল-আমিন একই এলাকার ‘সোনার বাংলা’ নামক স্থানের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গাড়িটি এক পাশে কাত হয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। পরবর্তীতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত বোঝাই এবং সড়কের বেহাল অবস্থার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম এবং স্থানীয়দের মধ্যে বিরাজ করছে থমথমে পরিবেশ।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ এ সড়কে দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..