মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….!

বরগুনা প্রতিনিধিঃ মোঃ রাসেল মৃধা:
  • আপলোডের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৭৭৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে আবদুর রহিম (২৪) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুণা জাবালে নূর হিফজুল কুরআন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, ঘটনাটি ঘটে ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, আনুমানিক সকাল ৭টা ৩০ মিনিটের দিকে।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক (১২) অভিযোগ করে জানায়, অভিযুক্ত শিক্ষক তাকে মাদ্রাসার তিনতলার ছাদে একটি বালতি আনতে পাঠান। পরে শিক্ষক নিজেও সেখানে গিয়ে জোরপূর্বক তার সঙ্গে অনৈতিক আচরণ করেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীর পিতা রফিকুল ইসলাম (৩২) ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি আমার সন্তানের ওপর সংঘটিত এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

বিষয়টি সম্পর্কে মাদ্রাসার পরিচালক মাসুম বিল্লাহ (৩৫) জানান, প্রধান শিক্ষকের মাধ্যমে ঘটনা জানতে পেয়ে তিনি অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসায় অবস্থান করতে বলেন। তবে তিনি সেখানে পৌঁছানোর আগেই অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. সাদ্দাম হোসেন বলেন, অভিযোগটি তিনি পেয়েছেন এবং তা তদন্তের জন্য বেতাগী থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বেতাগী থানার অফিসার ইনচার্জ হারুন অর রসিদ হাওলাদার জানান, অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান আছে বলেও তিনি নিশ্চিত করেন।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..