মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগীতে উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বেতাগী ( বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৭৮৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়।

পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নকল প্রতিরোধে দায়িত্ব পালন করেন কেন্দ্র সচিব, শিক্ষক, ভ্রাম্যমাণ টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক মনিটরিং জোরদার করা হয়।

পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে অনেক শিক্ষার্থীর মুখে স্বস্তির হাসি দেখা যায়। কেউ কেউ প্রশ্নপত্র সহজ হয়েছে বলে জানায়, আবার কিছু শিক্ষার্থী নির্দিষ্ট অংশকে কিছুটা কঠিন বলেও উল্লেখ করে। তবুও সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, “উপজেলায় এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা আগে থেকেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি বাকি পরীক্ষাগুলোও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।”
এদিকে অভিভাবকরাও প্রশাসনের এমন কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন এবং তাদের সন্তানদের সফলতা কামনা করেছেন।

সব মিলিয়ে বেতাগীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনটি উৎসবমুখর, সুশৃঙ্খল ও সন্তোষজনক পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..