শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীন ভারতসহ বিভিন্ন দেশের অভিনন্দন শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে দুই বছরের শিশুকে সড়কে ফেলে পালালেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও মোরেলগঞ্জে ৯৬ বছরের ঐতিহ্যবাহী পশ্চিম বারইখালী জামে মসজিদের বেহাল দশা মির্জাগঞ্জে শালীসি নামে সনাতন ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩২ মামলা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দেশ-বিদেশের অভিনন্দন যেসব কারণে ৬ এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি

পটুয়াখালীতে ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৮০৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

পটুয়াখালী সদর উপজেলায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ এখলাছুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোর্শেদা আক্তার মিমি এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সর্বমোট ১১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে চলতি মৌসুমে আউশ আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছে কৃষি বিভাগ।

অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষক-কৃষাণীরা সরকারের এ ধরনের সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে এবং আবাদে আগ্রহ বাড়বে।

উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত বলেন, কৃষকদের উৎপাদনমুখী করতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি উৎপাদন বাড়াতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..