বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির অগ্নিপুরুষ: রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে হাবিবুর রহমান সেলিম রেজা

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া সংবাদদাতা:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৫৮৪৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

​সময়ের আবর্তে রাজনীতিতে অনেক মুখ আসে এবং হারিয়ে যায়। কিন্তু কিছু নাম ইতিহাসের পাতায় এবং মানুষের হৃদয়ে খোদাই করা থাকে তাদের সাহস, ত্যাগ আর আপসহীন সংগ্রামের কারণে। রাজাপুর-কাঠালিয়ার রাজনীতিতে এমনই এক অপরাজেয় নাম— হাবিবুর রহমান সেলিম রেজা। বর্তমানে তিনি নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতির দায়িত্ব পালন করলেও, তার রাজনীতির শিকড় প্রোথিত বাংলার নিভৃত পল্লী থেকে রাজপথের উত্তপ্ত মিছিলে।

​ত্যাগের মহিমায় ভাস্বর এক রাজপথের যোদ্ধা ​রাজনীতি অনেকের কাছে সুযোগের মাধ্যম হলেও হাবিবুর রহমান সেলিম রেজার কাছে এটি ত্যাগের এক সুদীর্ঘ ইতিহাস। যখন অনেকে সুযোগসন্ধানী রাজনীতিতে ব্যস্ত, তখন তিনি রাজপথের আগুনে পুড়ে নিজেকে তৈরি করেছেন এক ইস্পাতকঠিন নেতৃত্বে। তার সাহসিকতা আর ‘কিলিং ইমেজ’ সাধারণ মানুষের কাছে তেমনি ভরসার প্রতীক। প্রতিকূল সময়েও লড়াই না থামানোর যে মানসিকতা তিনি দেখিয়েছেন, তা আজ তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বিকল্পহীন নেতৃত্ব রাজাপুর-কাঠালিয়ার রাজনীতির সমীকরণে আজ এটি স্পষ্ট যে, ত্যাগ আর সংগ্রামের ইতিহাস কখনো চাপা থাকে না। যারা রাজপথের আন্দোলন-সংগ্রামে অনুপস্থিত থেকে আজ সামনে আসতে চায়, তারা হয়তো সাময়িক সুবিধা নিতে পারে, কিন্তু গণমানুষের নেতা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। রাজপথের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ সেলিম রেজাকে কোনো শক্তিই উপেক্ষা করতে পারবে না।

​প্রবাসে থেকেও শেকড়ের টানে ​সুদূর যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও হাবিবুর রহমান সেলিম রেজার মন পড়ে থাকে রাজাপুর-কাঠালিয়ার মাটি ও মানুষের কাছে। নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হিসেবে তিনি প্রবাসে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করার পাশাপাশি নিজ এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় ছায়ার মতো পাশে দাঁড়িয়েছেন। তার এই জনহিতকর কর্মকাণ্ড এবং বলিষ্ঠ নেতৃত্বই তাকে “গণমানুষের নেতা” হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আগামীর প্রত্যাশা ​ইনশাআল্লাহ, সময় এখন ধৈর্যের। তবে এই ধৈর্য পরাজয়ের নয়, বরং এক বিশাল বিজয়ের প্রস্তুতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজাপুর-কাঠালিয়ার আগামী দিনের রাজনীতিতে হাবিবুর রহমান সেলিম রেজা কোনো ‘বিকল্প’ নন, বরং তিনিই একমাত্র কাঙ্ক্ষিত নেতৃত্বের নাম। ত্যাগের মূল্যায়ন হবেই, আর রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি আবারও প্রমাণ করবেন যে—প্রকৃত নেতৃত্ব কখনো হার মানতে জানে না।

রাজাপুর-কাঠালিয়ার গণমানুষের আস্থার প্রতীক হাবিবুর রহমান সেলিম রেজা। তার দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম এবং সাহসিকতা আজ তাকে জননেতায় পরিণত করেছে। রাজপথ থেকে শুরু হওয়া এই অগ্রযাত্রা ইনশাআল্লাহ একদিন চূড়ান্ত সাফল্যে রূপ নেবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..