শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

গরুর সঙ্গে অস্বাভাবিক কর্মকাণ্ডের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৭৯০ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধের বিরুদ্ধে গরুর সঙ্গে আপত্তিকর ও অস্বাভাবিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক মানবাধিকার কর্মী আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত আবদুল রশিদ মৃধা (৬৫) চাওড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত ছফের মৃধার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নিজ বাড়ির পাশের একটি জঙ্গলে একটি গরুর সঙ্গে অস্বাভাবিক ও বিকৃত যৌনাচারে লিপ্ত হন আবদুল রশিদ মৃধা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সামাজিক নৈতিকতা ও শালীনতার পরিপন্থী এবং দণ্ডবিধি আইন-১৮৬০ এর ৩৭৭ ধারার আওতাভুক্ত শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে আমতলী থানায় অভিযোগ দায়ের করেন আবদুর রহমান। তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন, আমতলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

মানবাধিকার কর্মী আবদুর রহমান বলেন, বিশ্বস্ত সূত্রে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে সত্যতা পাই। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে থানায় লিখিত অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আবদুল রশিদ মৃধার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..