বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমড়া-লেবু দেয়ার কথা বলে ডেকে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ

জেড ফোর্স গঠনের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে যুগান্তকারী ভূমিকা রাখেন জিয়াউর রহমান: ঢাবি ভিসি ড. ওবায়েদ

মো. নাজমুল, মোরেলগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৮৪১ বার পঠিত
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) সকাল ১০টায় মোরেলগঞ্জ পৌর পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্স গঠনের মাধ্যমে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা সংগ্রামে যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। তাঁর সাহসী নেতৃত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন বীর মুক্তিযোদ্ধা বা সফল সামরিক কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, জাতীয় ঐক্যের রূপকার এবং আধুনিক বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার অন্যতম পথপ্রদর্শক। কৃষি, শিক্ষা, শিল্প ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপ আজও দেশের অগ্রযাত্রায় প্রাসঙ্গিক।”

বিশেষ অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলম বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজও পথনির্দেশনা দেয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাবু সোমনাথ দে এবং জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নেতা ড. কাজী মনিরুজ্জামান মনির। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন অবদান এবং দেশের উন্নয়নে তাঁর গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁর আদর্শ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ জিয়ার আদর্শ আজও প্রাসঙ্গিক। তাঁর রেখে যাওয়া রাজনৈতিক দর্শন দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে অনুপ্রাণিত করবে।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..