মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া ২ বছরের শিশুটি উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৭৯৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আরোহী আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাতে ৮টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব (২৫) এবং তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)।

এ ঘটনায় আহত হয়েছেন সাইফুল ইসলামের ছোট ভাই আছাদুল ইসলাম (১৪)। তিনি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, আমতলীর শাখারিয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে সজীব হাওলাদারের সঙ্গে তার দুই শ্যালক সাইফুল ইসলাম ও আছাদুল ইসলাম কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে দক্ষিণ দিকে ৫’শ গজ দূরে পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ‘গাজী সম্রাট পরিবহন’ তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজীব হাওলাদারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন বলেন, “কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..