বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাঠালিয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও পরামর্শে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহিবুল্লাহ সিফাতের নিরলস প্রচেষ্টা মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল তাড়াইলে ছাত্র জমিয়তের নতুন কমিটি: সভাপতি সাঈম সম্পাদক বাপ্পি আইজিপির দেয়া বক্তব্য দেশের জন্য ক্ষতিকর: রিজভী আহমেদ মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান পটুয়াখালী মৌজায় ডিজিটাল ভূমি জরিপ উদ্বোধন, ভূমি মালিকদের জন্য বিশেষ নির্দেশনা

আমতলীতে গভীর রাতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৮৩১ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে অবসরপ্রাপ্ত উপ-কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল মতি মিয়ার বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের গ্রিল ভেঙে প্রবেশ করে প্রায় ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল বাড়ির জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা ডা. মতি মিয়ার ছোট ভাই আব্দুস সালামকে বেঁধে ফেলে তারা। পরে আলমারি ভেঙে ঘরে থাকা মালামাল তছনছ করে। একপর্যায়ে আলমারিতে থাকা প্রায় ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

বাড়ির মালিক ডা. আব্দুল মতি মিয়া বলেন, গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল ভেঙে ঘরে ঢোকে। তারা আলমারি ভেঙে ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি মামলা করবো।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..