মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া ২ বছরের শিশুটি উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী আটক

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৭৯৯ বার পঠিত

বরগুনার আমতলীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে গভীর নলকূপ, ফ্যামিলি কার্ড, ভিজিএফ, ভিজিডি কার্ড এবং বিধবা, বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিয়া সুলতানা (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে বরগুনা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক জাকিয়া সুলতানা আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা এলাকার লতিফ মাদবরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকিয়া সুলতানা দীর্ঘদিন ধরে নিজেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন। তিনি গভীর নলকূপ স্থাপন, ফ্যামিলি কার্ড, ভিজিএফ-ভিজিডি কার্ড এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা পাইয়ে দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেন।

অভিযোগ রয়েছে, গত এক বছরে তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে অন্তত ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

প্রতারণার শিকার জসিম মিয়া, রুস্তম মৃধা, ফিরোজা বেগম, নুরজাহান বেগম, মাহফুজা বেগম, পরিভানু, রোজিনা ও শাহিনুর বেগমসহ একাধিক ভুক্তভোগী জানান, বিভিন্ন সময়ে টাকা নেওয়ার পরও জাকিয়া সুলতানা তাদের প্রতিশ্রুত কোনো সুবিধা পাইয়ে দিতে পারেননি। বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ করে আসছিলেন। পরে টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন এবং সম্প্রতি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় জসিম মিয়াসহ ১০ জন ভুক্তভোগী আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বরগুনা সদর উপজেলার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে জাকিয়া সুলতানাকে বরগুনা সদর এলাকা থেকে আটক করা হয়েছে। তাকে আমতলী থানায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..