মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত এআই দিয়ে সাংবাদিকের ছবি অশ্লীল বিকৃতির অভিযোগ বেতাগীতে ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা অবৈধ জাল ধ্বংস আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে হারিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা মানিকগঞ্জে পদ্মার চ্যানেল চার্জ নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল, থানা ঘেরাও আশ্রয় পেলো মোরেলগঞ্জের রাস্তায় ফেলে যাওয়া ২ বছরের শিশুটি উপকূলবাসীর সুপেয় পানির সংকট নিরসনে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জের বাজারে রূপালি ইলিশের ছড়াছড়ি, দামের উত্তাপে স্বাদ থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ আদমদীঘিতে ৫০ অসহায়ের মাঝে অনুদানের চেক প্রদান করলেন এমপি মহিত তালুকদার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ইয়াসের খান চৌধুরী এমপি

আমতলীতে ২৪ পিস ইয়াবাসহ যুবক আটক

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৮০৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী পৌর এলাকার আট নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্লুইজঘাট গরুর বাজার এলাকায় ফরহাদ কমিশনারের মুদি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে কনস্টেবল কামরুল ও নয়ন চন্দ্রসহ মোবাইল-১ টিম দিবাকালীন ডিউটির সময় অভিযান চালিয়ে মো. সাইদুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করে। তিনি আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসুকী এলাকার রতন দফাদারের ছেলে।

পুলিশ জানায়, আটক সাইদুল ইসলামের কাছ থেকে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি রানা চৌকিদারের বসতঘরে অভিযান চালিয়ে আরও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সর্বমোট ২৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..