মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বেতাগীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের আনন্দ মিছিল

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আনন্দ মিছিলের আয়োজন করেছে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগ। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সিফাত শিকদারের নেতৃত্বে এই আনন্দ মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতা-কর্মীরা দলীয় ব্যানার ও জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় নেতা-কর্মীদের রঙিন আবির উড়িয়ে এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আমিন মোর্শেদ বললেন, শুক্রবার জুমার নামাজের সময় জনশূন্য এলাকায় তারা এ মিছিলের আয়োজন করে। সেই মিছিলের ভিডিও আজ প্রচার করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..