বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে খালে শ্রমিক নিখোঁজ, রাতভর উদ্ধার অভিযান মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির আদালতের রেকর্ড কিপারের বিরুদ্ধে প্রতিবেশীকে হয়রানি ও জমি দখলের অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঝাড়ু মিছিলের পর দল থেকেও ঝাড়ু: বহিষ্কার যুবদল নেতা শাহিন আদমদীঘিতে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা সান্তাহারে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে ২১০টি বৃক্ষের চারা বিতরণ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ মির্জাগঞ্জে শালিস নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োগে দলীয়করণের অভিযোগ, সংবাদ সম্মেলনে জামায়াত

বেতাগীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বেতাগী ( বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫৮৪০ বার পঠিত
ছবি: সংগৃহীত

ওয়ালটন প্লাজা বেতাগী শাখার উদ্যোগে এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ২৪ জুন ( বুধবার) উপজেলা পরিষদের গেটের সামনে বুথের মাধ্যমে মেডিকেল ক্যাম্পে সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় দেড় শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটনের এরিয়া ম্যানেজার মো: আবদুস সেলিম। উপস্থিত ছিলেন বেতাগীর ব্রাঞ্চ ম্যানেজার মো: সোহেল রানা এবং মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো : শাহাদাৎ হোসেন (মুন্না), সাংবাদিক মো: আরিফুর রহমান প্রমুখ৷

রোগী দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: সগীর হোসেন, এমবিবিএস ( সিইউ), বিসিএস (স্বাস্থ্য)।

এরিয়া ম্যানেজার মো: সোহেল রানা বলেন, ” ওয়ালটন শুধু ব্যবসাই করে না তার পাশাপাশি কাস্টমারদের স্বাস্থ্যগত ও মানবিক দিক বিবেচনা করে বেতাগীসহ সারা বাংলাদেশে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে “।

ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা আজাহার উদ্দিন (৬০ ) বলেন ” এটা অবশ্যই মহৎ উদ্যোগ , এর মাধ্যমে গ্রামের অসহায় ও গরীব মানুষ এই ক্যাম্পের মাধ্যমে উপকৃত হবে, এজন্য ওয়ালটন কতৃপক্ষকে ধন্যবাদ ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..