বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের অবরুদ্ধের ঘটনায় এবার জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ মেসির গোলে সমতা ফেরালো আর্জেন্টিনা আর্জেন্টিনাকে চমকে দিয়ে এগিয়ে গেল মিসর মোরেলগঞ্জে সংবাদ সম্মেলনে ডা. কামাল হোসেন মুফতির দাবি— ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ নিরাপদ খাদ্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চার্জে থাকা অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: বরগুনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু, আহত মেয়ে শঙ্কামুক্ত আমতলীতে রাতের আঁধারে জমির ধানের চারা তুলে ফেলার অভিযোগ মির্জাগঞ্জে জাল সনদে চাকরি ও গণমাধ্যমকর্মীদের হাতুড়ি দিয়ে পিটিয়ে মারার হুমকি: নেপথ্যে শিক্ষা অফিসারের ‘অর্থের বিনিময়’ দায়সারা তদন্ত নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক:
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫৭৫৭ বার পঠিত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের মুখোমুখী হতে যাচ্ছে নরওয়ে। হারলেই বিদায়, এমন সমীকরণের মুখে রাতে দু’দল মাঠে নামবে। মেটলাইফ স্টেডিয়ামে শেষ আট নিশ্চিতের মহারণের আগে সবচেয়ে আলোচনার বিষয় নেইমার কি শুরুর একাদশে ফিরবেন?

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি অবশ্য নেইমারকে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, নেইমার এবং ভিনিসিয়ুস জুনিয়র একসঙ্গে খেলতে পারে। তারা একসঙ্গেই খেলবে।

ব্রাজিলের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার এখন খেলতে পারছে। যখন আমি মনে করব দলের তাকে দরকার, তখনই তাকে মাঠে নামাব। হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে প্রস্তুত।

তবে তিনি নিশ্চিত করে বলেননি, নেইমার প্রথম একাদশে থাকবেন কি না। তবে জাপানের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে রয়েছে একাধিক চোটের উদ্বেগ। ফলে দল নির্বাচন নিয়ে আনচেলত্তিকে বাড়তি হিসাব কষতে হচ্ছে।

ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের দাবি, নেইমারকে এবার শুরুর একাদশেই দেখা যেতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়নি। তবে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে কোচ আনচেলত্তি।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন; দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; ব্রুনো গিমারায়েস, কাসেমিরো; রায়ান, ম্যাথিউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..